আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে।

Dropdown Menu

আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে। ক্লাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে +201286564476 যোগাযোগ করুন।

মারকায পরিচিতি:

আরবি নাম:
مركز صوت الإسلام لتعليم اللغة العربية والدراسات الإسلامية
সংক্ষিপ্ত নাম: Markaj Soutul Islam- মারকায সওতুল ইসলাম

প্রতিষ্ঠাকাল: ৩০ জুন ২০২০ ইং
প্রতিষ্ঠাতা ও পরিচালক: মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দীন আল আজহারী
শিক্ষাগত যোগ্যতা: বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের হাদীস বিভাগে পিএইচডি চলমান।

অফিশিয়াল স্লোগান:
“আরবি ভাষা শিক্ষার মাধ্যমে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে”

মারকায সওতুল ইসলাম একটি অনলাইনভিত্তিক ইসলামি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান, যা ৩০ জুন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো আরবি ভাষা শিক্ষার মাধ্যমে বিশুদ্ধ কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং যোগ্য আলেম, গবেষক ও দাঈ গঠনে কার্যকর ভূমিকা পালন করা।

এই প্রতিষ্ঠানে দারস প্রদান করেন: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপপ্রাপ্ত মেধাবী গবেষকগণ, যা একাডেমিক মানের উৎকর্ষ নিশ্চিত করে। পাঠদান চলে সম্পূর্ণ অনলাইনে, লাইভ ক্লাস ও লেকচারের মাধ্যমে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে,
➡ মারকায সওতুল ইসলাম ও আল মদিনা এপ্লিকেশনস-এর সার্বিক সহযোগিতায়
➡ ২০২৫ সালের জুন মাস পর্যন্ত
➡ সর্বমোট ৭৫ জন শিক্ষার্থী বহির্বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এটি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে অসামান্য সাফল্যের প্রতিফলন।

প্রধান উপদেষ্টা:

জনাব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুহাম্মাদ মাহবুবুর রহমান রাজাপুরী হুজুর (হাফি:)
উপাধ্যক্ষ মহোদয় -২
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা।
সভাপতি: নাজাত কাফেলা ফরেইন শাখা।

প্রতিষ্ঠাতা পরিচালক:

মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী
পিএইচডি (চলমান) হাদিস ডিপার্টমেন্ট-২০২৪/২০২৫ শিক্ষাবর্ষ, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিসর।

সংক্ষিপ্ত শিক্ষাজীবন
২০২৩/২০২৪ শিক্ষাবর্ষে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ (Exilent) পেয়ে সফলতার সাথে এমফিল ডিগ্রি অর্জন। বিঃদ্রঃ- দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ১ম শিক্ষার্থী হিসেবে আল আজহার ইউনিভার্সিটি থেকে এমফিল ডিগ্রি অর্জন। এবং মিসরের ইতিহাসে বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্য থেকে সবচেয়ে কম সময়ে (১ বছরের মধ্যে) এমফিল থিসিস সম্পন্ন। এবং ২০২২/২০২৩ শিক্ষাবর্ষে আল আজহার ইউনিভার্সিটির হাদিস ডিপার্টমেন্ট থেকে এমফিল থিসিস রেজিস্ট্রেশন সম্পন্ন। আর ২০২১/২০২২ শিক্ষাবর্ষে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স সম্পন্ন। এবং ২০২০/২০২১ শিক্ষাবর্ষে আল আজহার ইউনিভার্সিটির উসুলুদ্দীন অনুষদের হাদিস ডিপার্টমেন্ট থেকে অনার্স সম্পন্ন।

💖 আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে।

 

Markaj Soutul Islam – মারকায সওতুল ইসলাম
🪩প্রতিষ্ঠাকাল: ৩০ জুন ২০২০ ইং
📌প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী
পিএইচডি (তামহীদি) ২০২৪/২০২৫ ইং
আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিসর।

📌 আলিম পরীক্ষার পর শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ 📌
আলিম পরীক্ষার পর আপনারা যারা আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, আল কাসিমিয়া ইউনিভার্সিটিসহ আরব বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন তাঁদেরকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন।

📲 আমাদের Whatsapp এ যোগাযোগ করুন:- +201286564476

আল আজহার ইউনিভার্সিটি থেকে দারুননাজাতের প্রথম শিক্ষার্থীর এমফিল ডিগ্রি অর্জন।

আলহামদুলিল্লাহ! দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রথম শিক্ষার্থী হিসেবে আল আজহার ইউনিভার্সিটির…

Read More »
Scroll to Top